গীতবিতান
← সব গান

যে তোরে পাগল বলে তারে

পর্যায়: স্বদেশ

যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু ।। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু-পিছু ।। আজকে আপন মানের ভরে থাক্‌ সে বসে গদির 'পরে- কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11