গীতবিতান
← সব গান

ঝরো ঝরো ঝরো ভাদরবাদর

পর্যায়: প্রকৃতি

ঝরো ঝরো ঝরো ভাদরবাদর, বিরহকাতর শর্বরী । ফিরিছে এ কোন্‌ অসীম রোদন কানন কানন মর্মরি ।। আমার প্রাণের রাগিণী আজি এ গগনে গগনে উঠিছে বাজিয়ে । মোর হৃদয় একি রে ব্যাপিল তিমিরে সমীরে সমীরে সঞ্চরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01