ঝরঝর বরিষে বারিধারা। হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা।। ফিরে বায়ু হাহাস্বরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে- রজনী আঁধারা।। অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে, তিমিরদুকূলা রে। নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে, চঞ্চলচপলা চমকে- নাহি শশী তারা।।