গীতবিতান
← সব গান

ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে

পর্যায়: প্রকৃতি

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝরনা । আায় আায় আায় আায় সে রসের সুধায় হৃদয় ভর্‌-না ।। সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত মৃত্যু-আবেশ হারায়, ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ।। তার কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়, মর্মরিয়া আসে ছুটি নবীন কিশলয় । বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে- ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্‌-না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07