ঝরা পাতা গো, আমি তোমারি দলে । অনেক হাসি অনেক অশ্রুজলে ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে ।। ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে শেষের বেশে সেজেছ তুমি কি এ । খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে বসন্তের এই চরম ইতিহাসে । তোমারি মতো আমারো উত্তরী আগুন-রঙে দিয়ো রঙিন করি- অস্তরবি লাগাক পরশমণি প্রাণের মম শেষের সম্বলে ।।