গীতবিতান
← সব গান

ঝড়ে যায় উড়ে যায় গো

পর্যায়: প্রেম

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি । ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি ।। আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা- তুমি দেখলে আমারে এমন প্রলয়-মাঝে আনি, আমায় এমন মরণ হানি ।। হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে, চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে । তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে, এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী কোনো বাঁধন নাহি মানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-06