গীতবিতান
← সব গান

জীবনের কিছু হল না হায়

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাল্মীকি । জীবনের কিছু হল না হায়- হল না গো হল না, হায় হায় । গহনে গহনে কত আর ভ্রমিব নিরাশার এ আঁধারে । শূন্য হৃদয় আর বহিতে যে পারি না, পারি না গো, পারি না আর । কী লয়ে এখন ধরিব জীবন, দিবসরজনী চলিয়া যায়- দিবসরজনী চলিয়া যায়- কত কী করিব বলি কত উঠে বাসনা, কি করিব জানি না গো । সহচর ছিল যারা ত্যেজিয়া গেল তারা । ধনুর্বাণ ত্যেজেছি, কোনো আর নাহি কাজ- 'কী করি কী করি' বলি হাহা করি ভ্রমি গো- কী করিব জানি না যে !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-06