গীতবিতান
← সব গান

জীবনে পরম লগন কোরো না হেলা

পর্যায়: প্রেম

সখী । জীবনে পরম লগন কোরো না হেলা, কোরো না হেলা হে গরবিনী । বৃথাই কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা- সুধার হাটে ফুরাবে বিকি কিনি, হে গরবিনী । মনের মানুষ লুকিয়ে আসে, দাঁড়ায় পাশে, হায়- হেসে চলে যায় জোয়ারজলে ভাসিয়ে ভেলা । দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি, হে গরবিনী । ফাগুন যখন যাবে গো নিয়ে ফুলের ডালা কী দিয়ে তখন গাঁথিবে তোমার বরণমালা, হে বিরহিণী । বাজবে বাঁশি দূরের হাওয়ায়, চোখের জলে শূন্যে চাওয়ায় কাটবে প্রহর- বাজবে বুকে বিদায়পথের চরণ-ফেলা দিনযামিনী, হে গরবিনী ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-06