গীতবিতান
← সব গান

জীবন আমার চলছে যেমন

পর্যায়: বিচিত্র

জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দে ছন্দে চলে যাবে ।। চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে- তাদের আমি চাব, তারা আমায় চাবে ।। জীবন আমার পলে পলে এমনি ভাবে দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে । রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে তারে আমি চাব, সেও আমায় চাবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01