জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত ।।
বসন্তে সে হ'ত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
তবুও যে তার বাকি রইত কত ।।
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই ।
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে,
রসের ভারে তাই সে অবনত ।।