গীতবিতান
← সব গান

জীবন যখন শুকায়ে যায়

পর্যায়: পূজা

জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো সকল মাধুরী লুকায়ে যায় গীতি সূধারসে এসো কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারি ধার হৃদয়প্রান্তে, হে জীবন নাথ, শান্ত চরণে এসো। আপনারে যবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দীনহীন মন দূয়ার খুলিয়া, হে উদার নাথ, রাজসমারোহে এসো। বাসনা যখন বিপুল ধূলায় অন্দ্ধ করিয়া অবোধে ভুলায়, ও হে পবিত্র, ও হে অনিদ্র, রুদ্র আলোকে এসো।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08