গীতবিতান
← সব গান

জীবনমরণের সীমানা ছাড়ায়ে

পর্যায়: পূজা

জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ।। এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা সে, গভীর কী আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ।। নীরব নিশি তব চরণ নিছায়ে আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে । আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া তোমার বীণা হতে আসিল নাবিয়া ! ভুবন মিলে যায় সুরের রণনে, গানের বেদনায় যাই যে হারায়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-23