যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী ।
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ।।
তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে,
তিনি যেমনি বাজান ভেড়ী মোদের তেমনি নাচের ভঙ্গী ।।
এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়,
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী ।
ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্রে রবে
ছুটি পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ।।