গীতবিতান
← সব গান

যদি আসে তবে কেন যেতে চায়

পর্যায়: প্রেম

যদি আসে তবে কেন যেতে চায় । দেখা দিয়ে তবে কেন গো লুকায় ।। চেয়ে থাকে ফুল, হৃদয় আকুল- বায়ু বলে এসে 'ভেসে যাই' । ধরে রাখো, ধরে রাখো- সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায় ।। পথিকের বেশে সুখনিশি এসে বলে হেসে হেসে 'মিশে যাই' । জেগে থাকো, সখী, জেগে থাকো- বরষের সাধ নিমিষে মিলায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-23