গীতবিতান
← সব গান

যদি বারণ কর তবে গাহিব না

পর্যায়: প্রেম

যদি বারণ কর তবে গাহিব না। যদি শরম লাগে মুখে চাহিব না ।। যদি বিরলে মালা গাঁথা সহসা পায় বাধা তোমার ফুলবনে যাইব না ।। যদি থমকি থেমে যাও পথমাঝে আমি চমকি চলে যাব আন কাজে । যদি তোমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে, আমার তরীখানি বাহিব না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28