গীতবিতান
← সব গান

যদি হল যাবার ক্ষণ

পর্যায়: প্রেম

যদি হল যাবার ক্ষণ তবে যাও দিয়ে যাও শেষের পরশন ।। বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাসাই দূরের পানে মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন- সে মোর শূন্য বাতায়ন ।। বনের প্রান্তে ওই মালতীলতা করুক গন্ধে কয় কী গোপন কথা । ওরই ডালে আর শ্রাবণের পাখি স্মরণখানি আনবে না কি, আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন- আমাদের বিরহ মিলন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20