গীতবিতান
← সব গান

যদি জানতেম আমার কিসের ব্যথা

পর্যায়: প্রেম

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম । কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম ।। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে- সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম ।। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে । ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে । সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে- গভীর সুরে 'চাই নে' 'চাই নে' বাজে অবিশ্রাম ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-10