গীতবিতান
← সব গান

যদি জোটে রোজ

পর্যায়: নাট্যগীতি

যদি জোটে রোজ এমনি বিনি পয়সার ভোজ ।। ডিশের পরে ডিশ শুধু মটন কারি ফিশ, সঙ্গে তারি হুইস্কি-সোডা দু-চার রয়াল ডোজ ।। পরের তহবিল চোকায় উইলসনের বিল- থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28