শান্তা। যদি কেহ নাহি চায় আমি লইব, তোমার সকল দুখ আমি সহিব ।। আমার হৃদয় মন সব দিব বিসর্জন, তোমার হৃদয়ভার আমি বহিব ।। ভুল-ভাঙা দিবালোকে চাহিব তোমার চোখে- প্রশান্ত সুখের কথা আমি কহিব ।।