গীতবিতান
← সব গান

যদি তারে নাই চিনি গো

পর্যায়: প্রকৃতি

যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে । জানি নে, জানি নে । সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে । জানি নে, জানি নে । সে কি আপন রঙে ফুল রাঙাবে । সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে । ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার । গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে । জানি নে, জানি নে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15