যোগী হে, কে তুমি হৃদি-আসনে ! বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিকবসনে ।। মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়, ভালে শিশুশশী হাসিয়া চায়- জটাজুট ছায় গগনে ।।