যৌবনসরসীনীরে মিলনশতদল কোন্ চঞ্চল বন্যায় টলোমল্ টলোমল্ ।। শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে, তারি গন্ধকেশর-মাঝে এক বিন্দু নয়নজল ।। ধীরে বও ধীরে বও, সমীরণ, সবেদন পরশন । শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর- তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল্ ।।