গীতবিতান
← সব গান

জয় ভৈরব জয় শঙ্কর

পর্যায়: পূজা

জয় ভৈরব, জয় শঙ্কর ! জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর । জয় সংশয়ভেদন, জয় বন্ধনছেদন, জয় সঙ্কটসংহর শঙ্কর শঙ্কর । তিমিরহৃদ্‌বিদারণ জ্বলদগ্নিনিদারুণ, মরুশ্মশানসঞ্চর শঙ্কর শঙ্কর ! বজ্রঘোষবাণী, রুদ্র, শূলপাণি, মৃত্যুসিন্ধুসন্তর শঙ্কর শঙ্কর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04