জয় হোক, জয় হোক নব অরুণোদয় । পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময় । এসো অপরাজিত বাণী, অসত্য হানি- অপহত শঙ্কা, অপগত সংশয় । এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা- ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ।।