জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়- মোহকলুষঘন কর' ক্ষয়, কর' ক্ষয় ।। অগ্নিপরশ তব কর' কর' দান, কর' নির্মল মম তনুমন প্রাণ- বন্ধনশৃঙ্খল নাহি সয়, নাহি সয় ।। গূঢ় বিঘ্ন যত কর' উৎপাটিত । অমৃতদ্বার তব কর' উদ্ঘাটিত । যাচি যাত্রিদল, হে কর্ণধার, সুপ্তিসাগর কর' কর' পার- স্বপ্নের সঞ্চয় হোক লয়, হোক লয় ।।