জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি । জয় জয় পরমা নির্বৃতি হে, নমি নমি ।। নমি নমি তোমারে হে অকস্মাৎ, গ্রন্থিচ্ছেদন খরসংঘাত- লুপ্তি, সুপ্তি, বিস্মৃতি হে, নমি নমি ।। অশ্রুশ্রাবণপ্লাবন হে, নমি নমি । পাপক্ষালন পাবন হে, নমি নমি । সব ভয় ভ্রম ভাবনার চরমা আবৃতি হে, নমি নমি ।।