গীতবিতান
← সব গান

জয় তব বিচিত্র আনন্দ হে কবি

পর্যায়: পূজা

জয় তব বিচিত্র আনন্দ, হে কবি, জয় তোমার করুণা । জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা । জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্তনা ।। জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব, জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী । জয় প্রেমমধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদবেদনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20