গীতবিতান
← সব গান

জয় তব হোক জয়

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

জয় তব হোক জয় । স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয় । বহুদিন হতে ভারতের বাণী আছিল নীরবে অপমান মানি, তুমি তারে আজি জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময় । ঞ্জানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা । অবারিতগতি তব জয়রথ ফিরে যেন আজি সকল জগৎ, দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20