জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ- পরান সঁপিবে বিধবা বালা । জ্বলুক জ্বলুক চিড়ার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা ।। শোন্ রে যবন, শোন্ রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে সাক্ষী র'লেন দেবতা তার- এর প্রতিফল ভুগিতে হবে ।। দেখ্ রে জগৎ, মেলিয়ে নয়ন, দেখ্ রে চন্দ্রমা, দেখ্ রে গগন, স্বর্গ হতে সব দেখো দেবগণ- জ্বলদ-অক্ষরে রাখো গো লিখে । স্পর্ধিত যবন, তোরাও দেখ্ রে, সতীত্ব-রতন করিতে রক্ষণ রাজপুত-সতী আজিকে কেমন সঁপিছে পরান অনলশিখে ।।