গীতবিতান
← সব গান

কাছে ছিলে দূরে গেলে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

কাছে ছিলে, দূরে গেলে- দূর হতে এসো কাছে । ভুবন ভ্রমিলে তুমি- সে এখনো বসে আছে ।। ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো- এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে ।। জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল- উন্মাদ তানে তানে গানে কেঠে গেছে তাল । কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কিনা- নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22