গীতবিতান
← সব গান

কাজ ভোলাবার কে গো তোরা

পর্যায়: নাট্যগীতি

কাজ ভোলাবার কে গো তোরা ! রঙিন সাজে কে যে পাঠায় কোন্‌ সে ভুবন-মনো-চোরা ! কঠিন পাথর সারে সারে দেয় পাহারা গুহার দ্বারে, হাসির ধারায় ডুবিয়ে তারে ঝরাও রসের সুধা-ঝোরা ! স্বপন-তরীর তোরা নেয়ে লাগল পালে নেশার হাওয়া, পাগ্‌লা পরান চলে গেয়ে । কোন্‌ উদাসীর উপবনে বাজল বাঁশি ক্ষণে ক্ষণে, ভুলিয়ে দিল ঈশান কোণে ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22

কাজ ভোলাবার কে গো তোরা – গীতবিতান