গীতবিতান
← সব গান

কাজ নেই কাজ নেই মা

পর্যায়: চণ্ডালিকা

কাজ নেই, কাজ নেই মা, কাজ নেই মোর ঘরকন্নার। যাক ভেসে যাক, যাক ভেসে সব বন্যায়। জন্ম কেন দিলি মোরে- লাঞ্ছনা জীবন ভ'রে- মা হয়ে আনিলি এই অভিশাপ! কার কাছে বল্‌ করেছি কোন্‌ পাপ, বিনা অপরাধে এ কী ঘোর অন্যায়।। থাক্‌ তবে থাক্‌ তুই পড়ে- মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা দুঃখ গড়ে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-14