গীতবিতান
← সব গান

কালী কালী বলো রে আজ

পর্যায়: বাল্মীকি প্রতিভা

মূল গান: Nancy Lee

উৎস: Scotch, English, Irish

কালী কালী বলো রে আজ- বলো হো, হো হো, বলো হো, হো হো বলো হো ! নামের জোরে সাধিব কাজ- বলো হো হো হো, বলো হো, বলো হো ! ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ-মাঝারে ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট-পট্ট-কেশ অট্ট অট্ট হাসে রে- হাহা হাহাহা হাহাহা ! আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়, জয় জয় ! জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয় ! আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়, জয় জয় ! আরে বল্‌ রে শ্যামা মায়ের জয় !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22