কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে, ঝরে ধারা ঝরোঝরো গহন বনে । এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটে বাদল-বেলার বরিষনে । ওগো, এবার তুমি জাগো জাগো- যেন এই বেলাটি হারায় না গো । অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে- আর কি গো সে রয় গোপনে ।।