গীতবিতান
← সব গান

কাল সকালে উঠব মোরা

পর্যায়: কালমৃগয়া

লীলা । কাল সকালে উঠব মোরা যাব নদীর কূলে, শিব গড়িয়ে করব পুজো, আন্‌ব কুসুম তুলে । ঋষিকুমার । মোরা ভোরের বেলা গাঁথব মালা, দুলব সে দোলায়, বাজিয়ে বাঁশি গান গাহিব বকুলের তলায় । লীলা । না ভাই, কাল সকালে মায়ের কাছে নিয়ে যাব ধ'রে, মা বলেছে ঋষির সাজে সাজিয়ে দেবে তোরে ! ঋষিকুমার । সন্ধ্যা হয়ে এল যে ভাই, এখন যাই ফিরে- একলা আছেন অন্ধ পিতা আঁধার কুটিরে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22