গীতবিতান
← সব গান

কার হাতে এই মালা তোমার পাঠালে

পর্যায়: পূজা

কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন-দিনের সকালে ।। তার বর্ণে তোমার নামের রেখা গন্ধে তোমার ছন্দ লেখা, সেই মালাটি বেঁধেছি মোর কপালে আজ ফাগুন-দিনের সকালে ।। গানটি তোমার চলে এল আকাশে আজ ফাগুন-দিনের বাতাসে । ওগো, আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়ে লুকিয়ে তুমি ওই গানেরই আড়ালে আজ ফাগুন-দিনের সকালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22