গীতবিতান
← সব গান

কার যেন এই মনের বেদন

পর্যায়: প্রকৃতি

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়, ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চমকে-চাওয়ায় ।। হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায় ।। কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে । সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে । যার চোখের ঐ আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে তার সাথে মোর দেখা ছিল সে সেকালের তরী-বাওয়ায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-21