গীতবিতান
← সব গান

কাছে যবে ছিল পাশে

পর্যায়: প্রেম

কাছে যবে ছিল পাশে হল না যাওয়া, চলে যবে গেল তারি লাগিল হাওয়া ।। যবে ঘাটে ছিল নেয়ে তারে দেখি নাই চেয়ে, দূর হতে শুনি স্রোতে তরণী-বাওয়া ।। যেখানে হল না খেলা সে খেলাঘরে আজি নিশিদিন মন কেমন করে । হারানো দিনের ভাষা স্বপ্নে আজি বাঁধে বাসা, আজ শুধু আঁখি জলে পিছনে চাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-03