কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে । মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে ।। সমুখে রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার- কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে ।। আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে- জানি তারে আমি, তবু তারে নাহি জানি যে । শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই- আমার ভুবন রবে কি কেবলি আধা রে ।।