গীতবিতান
← সব গান

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই

পর্যায়: প্রেম

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে- নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে ।। তোমার অভিসারে যাব অগম-পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে ।। পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা- দুখের মাধুরীতে করিল দিশাহারা । সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে- মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-05