গীতবিতান
← সব গান

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে

পর্যায়: প্রকৃতি

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে, পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে ।। বরষনের পরশনে শিহর লাগে বনে বনে, বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে ।। আকাশপথে বলাকা ধায় কোন্‌ যে অকারণের বেগে, পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে । ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দে হৃদয়-মাঝে, স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22