গীতবিতান
← সব গান

কাঁদার সময় অল্প ওরে

পর্যায়: প্রেম

কাঁদার সময় অল্প ওরে ; ভোলার সময় বড়ো । যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ।। আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ডালে, নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো ।। ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে, কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে । জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল্‌, কবি, সেই শিশুর খেলা- নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-09