গীতবিতান
← সব গান

কাহার গলায় পরাবি গানের রতনহার

পর্যায়: প্রেম

কাহার গলায় পরাবি গানের রতনহার, তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার ।। কানন পরেছে শ্যামল দুকুল, আমের শাখাতে নূতন মুকুল, নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার ।। যে কথা তোমার কোনো দিন আর হয় নি বলা নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা ! দখিনপবনে বিহ্‌বলা ধরা কাকলিকুজনে হয়েছে মূখরা, আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22