গীতবিতান
← সব গান

কখন বাদল ছোঁওয়া লেগে

পর্যায়: প্রকৃতি

কখন বাদল-ছোঁওয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে ।। ওই ঘাসের ঘনঘোরে ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে- ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে ।। ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা । তাই এমন গভীর স্বরে আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে- ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22