গীতবিতান
← সব গান

কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা

পর্যায়: প্রেম

কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা- ব্যথার মালা ।। প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা ।। গোপনে এসে গেলে, দেখি নাই আঁখি মেলে । আধাঁরে দুঃখডোরে বাঁধিলে মোরে, ভূষণ পরালে বিরহবেদন-ঢালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22