গীতবিতান
← সব গান

কখন যে বসন্ত গেল

পর্যায়: প্রেম

কখন যে বসন্ত গেল, এবার হল না গান । কখন বকুলমূল ছেয়েছিল ঝরা ফুল, কখন যে ফুল-ফোটা হেয় গেল অবসান ।। এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগে নি রে- অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান । এবার কি সমীরণ জাগায় নি ফুলবন- সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ ।। বসন্তের শেষ রাতে এসেছি যে শূন্য হাতে- এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান । কাঁদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি- তোমার নয়নে ভাসে ছলোছলো অভিমান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-09