গীতবিতান
← সব গান

কমলবনের মধুপরাজি

পর্যায়: বিচিত্র

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে । কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে ।। অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল, বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে ।। গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী; গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে । সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ- সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-06