কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে ! কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ।। মহান জগতে থাকি বিস্ময়বিহীন আঁখি, বারেক না দেখো তাঁরে এ বিশ্বমাঝারে ।। যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক, তুমি কেন নিভায়েছ আত্মার আলোক ? তাঁহার আহ্বানরবে আনন্দে চলিছে সবে, তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে ?।