একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি-
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী ।
কিছু পলাশের নেশা, কিছু না চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রংগে রসে জাল বুনি ।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে ।
যেটুকু যায় যে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি ।।