কেন নয়ন আপনি ভেসে যায় জলে ।
কেন মন কেন এমন করে ।।
যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে ।।
চারি দিকে সব মধুর নীরব,
কেন আমারি পরান কেঁদে মরে ।
কেন মন কেন এমন কেন রে ।।
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে-
বাজে তারি অযতন প্রাণের 'পরে ।
যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে ।।